দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আসছে নতুন প্রজন্মের অস্ত্র: আইআরজিসি

by Abid

ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র বলেছেন, ইরান একটি ‘দীর্ঘ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই এমন নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। খবর প্রেস টিভির।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেন, ইরানের সামরিক অভিযান এখনো দেশটির প্রকৃত সামরিক সক্ষমতার সামান্য অংশ ব্যবহার করেছে। তার মতে, সামনে আরও বড় আঘাতের জন্য নতুন প্রযুক্তি ও অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, আগামী সামরিক অভিযানের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে ‘কঠিন ও বেদনাদায়ক আঘাত’ মোকাবিলা করতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন, ইরানের নতুন সামরিক উদ্ভাবন ও অস্ত্র এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি।
নাঈনি আরও বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত। ইরানের এই বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা ও সংঘাত দ্রুত বাড়ছে, এবং সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 
ইরান যুদ্ধ আজ শুক্রবার (৬ মার্চ) সপ্তম দিনে গড়িয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে।
ইরানের সামরিক বাহিনী বলছে, শত্রুর বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে এবং প্রয়োজন হলে স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। 
টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222