২২৬ আসনেই জিতে যাবে তৃণমূল, দাবি মমতার

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: দুশো ছাব্বিশ আসন জিতে সরকার গঠনের আগাম বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের বুথফেরত জরিপ বা এক্সিট পোল প্রকাশ করেছে। এসব জরিপের বেশিরভাগেই এগিয়ে আছে বিজেপি। তবে বুথফেরত জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্টে করা একটি ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তৃণমূল সমর্থকদের ভয় দেখাতে এবং তার দলের সদস্যদের মনোবল ভেঙে দিতে সর্বাত্মক চেষ্টা করেছে।

বুথফেরত জরিপের ফলাফলও প্রত্যাখ্যান করে মমতা বলেন, “পুনরায় ক্ষমতায় আসতে বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২২৬টিরও বেশি আসনে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে আমার তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।’

তিনি আরও দাবি করেন, ‘বুথফেরত জরিপগুলো বিজেপির দপ্তর থেকে করানো হয়েছিল। ভোট শেষ হওয়ার আগেই বুধবার বেলা ১টা ৮ মিনিটে এটা সার্কুলেট করেছে। টাকা দিয়ে বলেছে, এটা যেন দেখানো হয়। তার কারণ আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসেছে ১টা ৮ মিনিটে।’

তিনি বলেন, ‘আসল সত্যিটা বেরোলে শেয়ার বাজারে ধস নামবে। সেজন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে (এটা করেছে)… এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে।’

ভোটগণনার শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূল কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ থেকেই ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পাহারা দিতে হবে। প্রয়োজনে আমি নিজেই ইভিএমগুলো পাহারা দেব।’

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222