রেডরোডে নামাজ নিয়ে মন্তব্য করায় দিলীপ ঘোষকে ধুয়ে দিলেন নওশাদ

নামাজ পড়তে বাংলাদেশ-পাকস্তান চলে যাওয়ার বিস্ফোরক মন্তব্য দিলীপের

by Masudul Kadir

৩৬ নিউজ প্রতিবেদক :: কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেড রোডে পবিত্র ঈদুল আজহার সালাত আদায় করতে দেয়নি বিজেপির পশ্চিমবঙ্গ সরকার। যে মানুষ চলাচলের দোহাই দিয়ে রেডরোডে সালাত নিষিদ্ধ করলো ওখানেই রাস্তা বন্ধ করে শুরু হয়েছে নরেন্দ্র মোদীর যোগী দিবাস উদযাপন। এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কী কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের ঈদের সালাতে বাধা নিজেরাই রাস্তা বন্ধ করে বসলো। গণমাধ্যমকর্মীদের রোষের শিকার হয়েছেন স্বয়ং পশ্চিমবঙ্গের বিজেপি এমপি দিলীপ ঘোষ। মানুষের কষ্ট হবে এমন কথার জেরে রেড রোডে ঈদের সালাত আদায় করতে দেয়া হয়নি- তাহলে মোদীর যোগী দিবস উদযাপনে রেড রোড দখলে নিলো কেন বিজেপি?

দিলীপ ঘোষ মুহূর্তেই ক্ষেপে গেলেন। তিনি বললেন, যাদের সহ্য হচ্ছে না। তারা পাকিস্তান-বাংলাদেশ চলে যাক। এখানে থাকার দরকার নেই। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যাবে। এসব বন্ধ করবো বলেই লোক আমাদের ভোট দিয়েছে।

বিজ্ঞাপন
banner

ওদিকে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দীকীর কাছে জানতে চাওয়া হয়, নামাজ পড়তে দেয়া হয়নি ঈদে, অথচ রেড রোড বন্ধ একসপ্তাহের জন্য। দিলীপ ঘোষ বলছেন, যারা নামাজ পড়তে চান তারা পাকিস্তান-বাংলাদেশ চলে যান।

মুসকি হাসি দিয়ে বিধায়ক নওশাদ সিদ্দীকী বলেন, যাদের কাছে কোনো উত্তর থাকে না তারা এমনই জবাব দেয়। অবাঞ্চিত উত্তর তারা দেয়। প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায়।

নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশাদ বলেন, রেকর্ড দিনের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ তিনি মিডিয়ার সামনে দাঁড়াতে ভয় পান। তারা ভয় পায় কেন? এটা কোনো যুক্তিসঙ্গত হলো? মানুষ প্রশ্ন করবে না? প্রত্যেকটা মানুষের প্রশ্ন করার অধিকার ডেমোক্রেটিক রাইট। পাড়ার পঞ্চায়েত থেকে শুরু রাষ্ট্রপতি পর্যন্ত প্রশ্ন করতে পারবে।

দিলীপ ঘোষকে চোখে আঙুল দিয়ে নওশাদ বললেন, এই দিলীপ ঘোষই কয়েকদিন আগে বলেছে, গরুর দুধে সোনা আছে। গরুর পিঠে হাত বুলালে শ্বাস কষ্ট ভালো হয়ে যায়।

তৃণমূলের ২২ জন সংসদ সদস্য এনসিপিআই -তে যোগদান করেছেন-এর রহস্য কী? বিজেপির কেন্দ্র বলছে, এটা আমরা জানি না। প্রশ্নের উত্তরে নওশাদ বললেন, সবই দিল্লীর খেলা।

নওশাদ বললেন, এরাতো তৃণমূলে থেকে দুর্নীতি করেছে, গ্রেফতারের হাত থেকে বাঁচার জন্য এদের আর কোনো রাস্তা নেই। আর দিল্লী দেখছে, তাদের ভোটাভুটিতে এই এমপিদের উপস্থিতি কাজে লাগবে। মানুষ কিন্তু জবাব দিবে। যারা দুর্নীতি করলো, জনগণের ভোটের অধিকার বিক্রি করে দিলো তাদের দেখে ছাড়বে জনগণ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222