আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে

by Fatih Work

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (১০ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

বিজ্ঞাপন
banner

সকাল ১০টায় টিঅ্যান্ডটি খেলার মাঠ, বনানী, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

বিএনপির কর্মসূচি

বিকাল ৫টায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তন হলে বাংলাদেশ নবীন দল আয়োজিত বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারপারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222