ঈদের দিনে যমুনা সেতুতে ৬১ লাখ টাকার টোল আদায়

by naymurbd1999@gmail.com

পবিত্র ঈদুল ফিতরের দিনে যমুনা সেতু দিয়ে ১৩ হাজার ৯০৬টি যানবাহন পারাপার করেছে। এ সময় ৬১ লাখ ১ হাজার ৪০০ টাকার টোল আদায় হয়েছে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, ঈদের দিনে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরাঞ্চলে প্রবেশ করেছে ৭ হাজার ৭৮৬টি যানবাহন। এতে ৯টি বুথে টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে উত্তরাঞ্চল ছেড়ে এসেছে ৬ হাজার ১২০টি যানবাহন। তাতে আরও ৯টি বুথে টোল আদায় হয়েছে ২৭ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, এর আগে গত চার দিনের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222