ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর আলজাজিরার
সোমবার (২৩ মার্চ) আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্রের বরাতে বলা হয়, সৌদি আরবের আল খারজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইরানি সামরিক সংস্থাটির দাবি, প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম স্থাপন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
হাআমা/
