বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

by Abid

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে প্রধান অতিথির ভাষণ দেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুপুর আড়াইটায় এই আলোচনা সভা শুরু হওয়ার কথা রয়েছে। দলের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় দলের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারাও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। স্বাধীনতা দিবসের এই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিলনায়তন প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পাশাপাশি সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পরবর্তী দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222