সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ১২ জন মার্কিন সেনা আহত

by Abid

সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ‘প্রিন্স সুলতান’-এ ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) চালানো এই হামলায় বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে জানানো হয়েছে, মিসাইলের পাশাপাশি ড্রোন ব্যবহার করেও এই হামলা চালানো হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আহত ১২ সেনার মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

হামলার ভয়াবহতা সম্পর্কে জানা গেছে, এর আগে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানি হামলায় পাঁচটি রিফুয়েলিং বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সবশেষ এই হামলা নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে চালানো একটি ব্যালিস্টিক মিসাইল হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের দেশে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা হওয়ার খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি উত্তেজনা ও সরাসরি হামলা ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222