দিল্লি দুঃসাহসিকতা দেখালে জবাব হবে কলকাতায়: পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

by Fatih Work

সীমান্ত উত্তেজনার রেশ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া সতর্কবার্তার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে দিল্লি কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে তার জবাব হিসেবে কলকাতায় হামলা চালানো হতে পারে। সাম্প্রতিক এক বক্তব্যে খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’

২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পাহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীকে সামনে রেখে দুই দেশের মধ্যে এই উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। ওই হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারতকে দায়ী করে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সম্ভাব্য কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানে নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করে পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দায় চাপানোর চেষ্টা হতে পারে। খাজা আসিফ আরও মনে করিয়ে দেন যে, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে—এমন ধারণা অবাস্তব। তবে পাকিস্তান শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং যেকোনো পদক্ষেপের জবাব হবে দ্রুত ও দৃঢ়।

বিজ্ঞাপন
banner

এর আগে কেরালায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তা নজিরবিহীন ও কঠোর জবাবের মুখে পড়বে। তিনি দাবি করেন, ২০২৫ সালের পাহেলগাম হামলার পর ভারতের সেনাবাহিনী ‘অপারেশন সিনদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানের ভেতরে ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছিল। রাজনাথ সিং আরও বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি। পাকিস্তান যদি আবার এমন নোংরা কাজ করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলবে না।’

ভারতের দাবি অনুযায়ী, ‘অপারেশন সিনদুর’-এ অন্তত নয়টি সন্ত্রাসী শিবির এবং কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে ১০ মে যুদ্ধবিরতির আহ্বানের মাধ্যমে পরিস্থিতি শান্ত হলেও দুই দেশের উচ্চপর্যায়ের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের পর দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি করেছে। পাকিস্তান অবশ্য ভারতের এই দাবিগুলোকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করে নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222