15
আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।
রোববার (১৯ এপ্রিল) রাতে দক্ষিণ লেবাননে এ হামলার ঘটনা ঘটে।
আইডিএফের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এরপর স্থানীয়দের অনেকেই পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেন।
এর আগে, শুক্রবার ইসরায়েল ও লেবানন উভয় দেশ ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে হামলার অভিযোগ তোলে লেবাননের সেনাবাহিনী।
হাআমা/
