এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবনে হাসপাতাল করার ঘোষণা প্রধানমন্ত্রীর

by hsnalmahmud@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমান এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত ২০০ বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করে সেগুলোকে দ্রুততম সময়ে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় স্বাস্থ্য ও কৃষি খাত নিয়ে তুলে ধরেন বিভিন্ন পরিকল্পনার কথা।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারি ২০০টি বহুতল ভবন আগামী মাস দুয়েকের মধ্যে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিল্ডিংগুলো ব্যবহারের উপযোগী করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া হামে অনেক শিশুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করে তারেক রহমান জানান, ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222