৩৬ নিউজ ডেস্ক :: তরমুজ অত্যন্ত পুষ্টি জাতীয় ফল। একবার কাছে পেলে সবারই খেতে মন চায়। আদতে তরমুজে কোনো বিষক্রিয়া নেই। বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ নিজে কোনো ক্ষতিকর ফল নয়। বরং এটি অত্যন্ত পুষ্টিকর ও শরীরের জন্য উপকারী। দেশটির পুষ্টিবিদ ডা. শিল্পা আরোরা জানান, তরমুজে প্রায় ৯৪ শতাংশ পানি, লাইকোপেন, পটাশিয়াম ও ফাইবার রয়েছে, যা হজমে সহায়ক এবং শরীরকে হাইড্রেট রাখে।
গল্পটা এখানেই শেষ নয়। ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক একটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—রাতে তরমুজ খাওয়া কি নিরাপদ? ওই ঘটনায় একটি পরিবারের চার সদস্য রাতের খাবার শেষে তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে মারা যান। যদিও এখনো নিশ্চিত নয় তরমুজই এর কারণ, তবুও বিষয়টি জনমনে উদ্বেগ তৈরি করেছে।
তবে তিনি রাতে তরমুজ খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, সন্ধ্যা ৭টার পর তরমুজ বা অন্য ফল খাওয়া ঠিক নয়, কারণ রাতে শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এ সময় তরমুজের মতো কিছুটা অ্যাসিডিক ফল হজমে সমস্যা তৈরি করতে পারে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. ধনভ্যানট্রি যোগিও একই ধরনের মত দিয়েছেন। তিনি বলেন, তরমুজে প্রচুর পানি ও প্রাকৃতিক চিনি থাকায় রাতে খেলে অনেকের পেটে অস্বস্তি, গ্যাস বা ভারী লাগার সমস্যা হতে পারে। এমনকি ঘন ঘন প্রস্রাবের কারণে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে।
ফলে যাদের হজম শক্তি দুর্বল, আইবিএস রয়েছে, অ্যাসিডিটি বা ফাঁপা ভাবের সমস্যা আছে কিংবা ডায়াবেটিসে ভুগছেন—তাদের রাতে তরমুজ খাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। বিশেষ করে ভারী খাবারের পরপরই তরমুজ খাওয়া এড়িয়ে চলা ভালো।
সর্বোপরি, তরমুজ একটি স্বাস্থ্যকর ফল হলেও সঠিক সময়ে খাওয়া গুরুত্বপূর্ণ। দিনের বেলা বা খাবারের মাঝখানে এটি খাওয়াই সবচেয়ে ভালো বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
