জবি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

by Abid

অনুপম আর্য: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

বুধবার (২৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই উপাচার্য অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন
banner

বৈঠক চলাকালীন দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার একাডেমিক সম্পর্ক উন্নয়ন এবং উচ্চশিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়ের নতুন পথ উন্মোচন করার বিষয়ে উভয় উপাচার্য গুরুত্বারোপ করেন। দেশের শিক্ষা প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। দুই প্রতিষ্ঠানের প্রধানরা বিশ্বাস করেন যে, এই ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক ও যোগাযোগ দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য শুভকামনা জানান। ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরালো এবং কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222