রেকর্ড ভোটারের অংশগ্রহণে শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি

by Abid

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। তবে এসবের মধ্যেই রাজ্যটির ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে ২৯৪টি আসনে মোট ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি, যা ২০১১ সালের রেকর্ডকে ছাড়িয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

ভোটের দিন সকাল থেকেই নিজ আসনের বুথে বুথে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা শুভেন্দু কালীগঞ্জ এলাকায় পৌঁছালে স্থানীয় তৃণমূল কর্মীদের তীব্র তোপের মুখে পড়েন। সেখানে তাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুভেন্দুর ডাকে কেন্দ্রীয় পুলিশ বাহিনী (সিআরপিএফ) লাঠিচার্জ করতে বাধ্য হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে এবং ভোটার তালিকায় থাকা বিশেষ গোষ্ঠীর মাধ্যমে তাকে বাধা দেওয়া হচ্ছে। তার দাবি, এই উত্তেজনার ফলে ভোটাররা আরও বেশি সচেতন হয়ে তাকে ভোট দেবেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ভোটের আগের রাত থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার করে ভীতি প্রদর্শন করা হয়েছে। মমতা বলেন, এমন গণতন্ত্র তিনি আগে কখনো দেখেননি যেখানে রাজ্য পুলিশকে বুথ থেকে সরিয়ে দিয়ে সিআরপিএফ দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাসহ বেশ কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে বিকেল থেকে হওয়া ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা শেষ পর্যন্ত একটি ঐতিহাসিক নির্বাচনে রূপ নিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222