দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

by Abid

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন
banner

নিহত ওই সেনার নাম সার্জেন্ট লিয়েম বেন হামো। ১৯ বছর বয়সী এই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেডের ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করছেন। আর সেখানে অবস্থানরত এসব সেনাকে লক্ষ্য করেই এখন নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

এদিকে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করলেও তাতে সায় দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থাকলেও মার্কিন আপত্তির কারণে পরিস্থিতি আপাতত ভিন্ন দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222