আন্তর্জাতিক ডেস্ক :: সম্প্রতি এক আলোচনায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে, ভোট না দিয়ে কেউ পবিত্র হজ ব্রত পালন করতে যাবেন না। আর না হলে বিজেপি আপনাদের এনআরসি করে দেশ ছাড়া করবে।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে ‘স্ট্রং রুম’ পাহারায় বসেছিলেন মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজের কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়ে দীর্ঘ চার ঘণ্টা অবস্থান করেন তিনি।
এদিন নিজের কেন্দ্রের নির্বাচনী এজেন্টকে সাথে নিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মমতা ব্যানার্জি। জানা যায়, একটি নির্দিষ্ট কেন্দ্রের স্ট্রং রুমের ভেতর নিয়ম বহির্ভূতভাবে বহিরাগতদের যাতায়াত নিয়ে অভিযোগ ওঠার পরেই তিনি নিজে মাঠে নামার সিদ্ধান্ত নেন।
পরিদর্শনের আগে এক ভিডিও বার্তায় দলীয় কর্মীদের স্ট্রং রুমের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের এজেন্ট গ্রেপ্তার হয়েছে, অনেক কিছু একপেশে হচ্ছে। এরপরও যদি কেউ ইভিএম মেশিনে কারচুপি বা গণনা চুরির চেষ্টা করে, তবে আমরা জীবন-মরণ লড়াইয়ে নামবো।’
