ওয়াশিংটনকে নতুন শান্তি প্রস্তাব দিল ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বিষয়টি ভিন্নরকম মনে হলেও এখন ইরানও খেলছে। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সেই প্রস্তাব ইতোমধ্যেই ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

পাকিস্তানি সূত্রটি সংশোধিত প্রস্তাবটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, আমাদের হাতে বেশি সময় নেই।

একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে সূত্রটি আরও জানিয়েছে, উভয় দেশই (যুক্তরাষ্ট্র ও ইরান) ঘনঘন তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষটি নিশ্চিত করে বলেছেন, ‘তেহরানের মতামত পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষকে জানানো হয়েছে।’ কিন্তু তিনিও নতুন প্রস্তাবের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

বাঘেই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো ‘দায়িত্বশীল’ ও ‘উদার’। তবে ওয়াশিংটন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উপাদান নিয়ে যে ‘ধারণা’ দিয়েছে, তা ভিত্তিহীন বলে ইরান মনে করে।

এদিকে রয়টার্স জানিয়েছে, নতুন প্রস্তাব ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। এছাড়াও ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধের অবসান এবং লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয় প্রস্তাবে।

এরেআগে গতকাল রোববার ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে ইরান। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নাও। নাহলে তাদের আর কোনো কিছু্ই থাকবে না।’

উল্লেখ্য, ৪০ দিনের তীব্র সংঘাতের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আলোচনার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে এটি বর্ধিত করেন। এখনো সেই যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে। তবে দুই দেশের মধ্যে আবারো উত্তেজনা এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে। এতে ফের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জেগে উঠেছে।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222