গোপন চুক্তিতে রুশ সেনাদের আধুনিক ড্রোন প্রযুক্তি শেখাচ্ছে চীন

by Masudul Kadir

ইউক্রেন যুদ্ধের মধ্যেই চীনে রাশিয়ার প্রায় ২০০ সেনাসদস্যকে গোপনে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের হাতে আসা কিছু গোপন নথি থেকে এই তথ্য জানা গেছে।

এই প্রশিক্ষণে মূলত আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় অস্ত্র—ড্রোনের ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। চীন নিজেকে এই যুদ্ধে নিরপেক্ষ দাবি করলেও, এই ঘটনা পশ্চিমা দেশগুলোর চিন্তা বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দাদের মতে, এর ফলে ইউক্রেন যুদ্ধে চীন পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে।
নথি অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে বেইজিংয়ে দুই দেশের মধ্যে একটি গোপন চুক্তি হয়।

বিজ্ঞাপন
banner

চুক্তির মূল বিষয়ে ছিল, রাশিয়ার প্রায় ২০০ সেনা চীনের বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছে। এদের মধ্যে অনেকেই এখন ইউক্রেন সীমান্তে যুদ্ধ করছেন। পাল্টা চুক্তি হিসেবে চীনের সেনারাও রাশিয়ায় প্রশিক্ষণ নিবে। এই প্রশিক্ষণের খবর মিডিয়া বা অন্য কোনো দেশকে জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

ইউক্রেন যুদ্ধকে মাথায় রেখে রুশ সেনাদের আধুনিক সব প্রযুক্তি শেখানো হয়েছে। যেমন কম্পিউটারের (সিমুলেটর) মাধ্যমে নিখুঁতভাবে ড্রোন ওড়া শেখানো। শত্রুর ড্রোন নষ্ট করার জন্য জ্যামার বা ইলেকট্রনিক রাইফেল এবং জাল ছোঁড়ার কৌশল। মাটিতে মাইন পুঁতে রাখা এবং শত্রুর মাইন নিষ্ক্রিয় করার পদ্ধতি।
এই গোপন নথির বিষয়ে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই যুদ্ধে কোনো পক্ষ নেয়নি এবং সবসময় শান্তির পক্ষে কাজ করছে।
রাশিয়ার দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতা থাকলেও চীনের উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে রুশ সেনারা এখন আরো শক্তিশালী হয়ে উঠছে, যা যুদ্ধকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222