জাতিসংঘের আফগান বিষয়ক সহায়তা মিশন (UNAMA)-এর প্রধান জর্জেট গ্যাগনন সম্প্রতি আফগানিস্তান সফর করেন। সফরকালে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের সময় গ্যাগননকে শালীন পোশাকে, মাথায় ওড়না পরিহিত অবস্থায় উপস্থিত হতে দেখা যায়। এটি স্থানীয় সাংস্কৃতিক রীতি ও পরিবেশের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি দল মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে।
এই সফরকে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক সংস্থা ও আফগান কর্তৃপক্ষের মধ্যে চলমান সংলাপের ধারাবাহিকতা নির্দেশ করে।
এনআর/
