জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেক্স:: দুই বছরের মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ। দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে।

বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো এ পাঁচ দেশকে নির্বাচিত করে। তাদের দুই বছরের কার্যকাল শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

বিজ্ঞাপন
banner

নির্বাচনে ইউরোপীয় অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিকে পরাজিত করে সদস্যপদ অর্জন করে অস্ট্রিয়া ও পর্তুগাল। অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে হারিয়ে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কিরগিজস্তান।

এ ছাড়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে নিজ নিজ আঞ্চলিক গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

নতুন নির্বাচিত দেশগুলো বর্তমানে দায়িত্ব পালনরত পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে বিবেচিত।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222