নিজস্ব প্রতিবেদক :: আরবি চন্দ্র মাসের প্রথম মাস মুহাররমের চাঁদ দেখা গেছে। ১৭ জুন বুধবার থেকে আরবি গণনা শুরু হচ্ছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
আজ ১৬ জুন ২০২৬ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারম সভাকক্ষে মঙ্গলবার জাতীয় চাঁদ কমিটির বৈঠকে এ ঘোষণা করা হয়। জাতীয় চাঁদ কমিটির সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান।

এ সভায়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, বায়তুল মোকারর জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মোঃ শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহবুব আলম, সরকারি মাদ্রাসা-ই- আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিন্ডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ, প্রমুখ উপস্থিত ছিলেন।
