ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

by Abid vs36
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জার্মানিসহ মহাদেশের বিভিন্ন দেশে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি দেশে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
দেশটির জরুরি বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রেকর্ডভাঙা দাবদাহ ও তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে ফ্রান্সে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের বিভিন্ন এলাকায় রোববার (২১ জুন) ও সোমবার (২২ জুন) মাত্র দুই দিনে ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো এই নাগরিকদের মধ্যে দুই শিশুও রয়েছে।
ফ্রান্সের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং আবহাওয়া অধিদপ্তর আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। একই সময়ে ইতালির মিলান, বলোগনা ও ফ্লোরেন্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। পর্যটন নগর রোমে প্রচণ্ড গরমে পর্যটক ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
পর্যটকরা জানান, প্রচণ্ড গরম এখানে। প্রচুর পানি খেতে হয়। সত্যিই অনেক গরম। তবে, রোম ভীষণ সুন্দর। সবার এখানে আসা উচিত।
যুক্তরাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। জার্মানিতেও সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী দিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা এই তাপপ্রবাহের জন্য আফ্রিকান অ্যান্টি-সাইক্লোন নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয়কে দায়ী করছেন। তাদের মতে, সাহারা মরুভূমি থেকে উষ্ণ বায়ু উত্তরের দিকে অগ্রসর হয়ে একটি ‘হিট ডোম’ তৈরি করেছে, যা পশ্চিম ও মধ্য ইউরোপে তাপ আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে।
তাপজনিত কারণে বিভিন্ন দেশে মৃত্যুর ঘটনা ঘটছে, পাশাপাশি গরম থেকে রেহাই পেতে পানিতে নামার সময় ডুবে মৃত্যুর ঘটনাও শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত চার বছরে ইউরোপে দুই লক্ষাধিক মানুষ তাপ-সম্পর্কিত কারণে প্রাণ হারিয়েছেন।
টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222