৫ জুলাই শুরু অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার অনলাইনে ফরম পূরণ আগামী ৫ জুলাই শুরু হবে বলে জানা গেছে। এ কার্যক্রম আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২০২১ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শুধু ‘প্রোমোটেড’ পরীক্ষার্থীরা (এফ গ্রেড প্রাপ্ত কোর্স সাপেক্ষে) এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ৫ হাজার টাকা অন্তর্ভুক্ত ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের শেষ সুযোগ পাবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222