কাবা শরিফের ইমাম শায়েখ মাহের আল-মুয়াইকিলির পদোন্নতি

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার মসজিদুল হারামের (কাবা শরিফ) স্বনামধন্য ইমাম ও খতিব শেখ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইক্লিকে ইসলামিক ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) বিভাগে পূর্ণাঙ্গ ‘প্রফেসর’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সৌদি আরবের ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এই পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করেন।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এই অসামান্য অর্জনে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ ড. আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস। দুই পবিত্র মসজিদের সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক এবং ধার্মিক বিষয়ক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
banner

অভিনন্দন বার্তায় শেখ সুদাইস আশা প্রকাশ করেন যে, শেখ মাহের আল-মুয়াইক্লি তার অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে ইসলামি শিক্ষা প্রসারে এবং বিশ্বব্যাপী ইসলামের মধ্যপন্থার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। একই সাথে তিনি বিশ্ব মুসলিমের কল্যাণ ও সেবা নিশ্চিতে নবউন্নীত প্রফেসরের সার্বিক সফলতা ও বরকত কামনা করে বিশেষ দোয়া করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222