১৯৭১ সালে পাকিস্তান ভাঙার বা বিচ্ছিন্নতাবাদী হওয়ার ইচ্ছা শেখ মুজিবুর রহমানের ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ২৫ মার্চ রাতে তাজউদ্দীন আহমেদের অনুরোধ সত্ত্বেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি।
শনিবার (১১ জুলাই) ‘রাওয়া’ আয়োজিত এক আলোচনা সভায় স্পিকার বলেন, তাজউদ্দীন আহমেদ স্বাধীনতার ঘোষণার অনুরোধ জানালে শেখ মুজিব তা প্রত্যাখ্যান করে বলেন তিনি বিচ্ছিন্নতাবাদী হতে চান না। পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে এবং মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।
মেজর হাফিজ আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো একক দলের নয়, ছিল জনতার যুদ্ধ। স্বাধীনতার পর একটি গোষ্ঠী ইতিহাস বিকৃত করে স্বাধীনতার একক কৃতিত্ব নিতে চেয়েছিল, যা অন্যায়।
টিএইচএ/
