বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, ত্রাণ সহায়তা অব্যাহত

by hsnalmahmud@gmail.com

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কালিপুর, বনাকাটা, জালিয়াঘাটা, হাজিপাড়া, ছনুয়া, শীলকুপ ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি এবং বাঁশখালীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহর নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইয়াসীন আমীনী, নবাব আলী, মাওলানা কারী ফোরকান, মাওলানা জসিম উদ্দীন মেসবাহ, মাওলানা মুনির ও মোহাম্মদ আবদুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222