নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানায়। একইদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেও তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
