জামায়াতের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে: রাশেদ খাঁন

by Abid vs36

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং দলটির মধ্যে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (২০ জুলাই) শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে দেশের সকল রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, যারা সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং কিছু পুরোনো শক্তি বর্তমান রাষ্ট্র সংস্কারের জাতীয় উদ্যোগকে ব্যর্থ করার নানামুখী অপচেষ্টা চালাচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, কোনো ধরনের কাল্পনিক অপপ্রচার না চালিয়ে সরকারের নীতিমালার গঠনমূলক সমালোচনা করুন এবং দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সহযোগিতা করুন।

রাশেদ খাঁন আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে প্রকৃত গণতান্ত্রিক আচরণের সঠিক প্রতিফলন দেখা যায়নি, যা রাজনৈতিক অঙ্গনের জন্য উদ্বেগের। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘ স্বৈরাচারের পর এখন আমাদের প্রধান লক্ষ্য ও সময় হচ্ছে রাষ্ট্র পুনর্গঠন করা। তাই ব্যক্তিগত বা দলীয় স্বার্থ পরিহার করে গণতন্ত্রের পক্ষে থাকা দেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করার জোর আহ্বান জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222