দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২৩ লাখ ৮৭ হাজার ৫৪৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় ১৯ জুলাই পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৬০৬ মেট্রিক টন ধান এবং ১০ লাখ ২১ হাজার ৭৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বর্তমান মজুত নিরাপদ খাদ্য মজুতের নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় ১০ লাখ ৩৭ হাজার মেট্রিক টন বেশি।
মন্ত্রণালয় আরও জানায়, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য ওএমএস কর্মসূচির আওতায় প্রতিদিন ১ হাজার ১৯৫ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৪৪৩ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে নিরাপদ খাদ্য নিশ্চিতে নতুন নিবন্ধন ও লাইসেন্স বিধিমালা জারি করা হয়েছে।
জুন মাসে সারাদেশে ৮৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে প্রায় তিন হাজার খাদ্যপণ্যের নমুনা পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
