‘মুফতি নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী’ খবরটি সত্য নয়: পরিবার

by hsnalmahmud@gmail.com

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতি হামলায় নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব ধর্মমন্ত্রী নিয়েছেন—এমন সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৩৬ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের পক্ষ থেকে এই স্পষ্টীকরণ দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, ধর্মমন্ত্রী এসে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। তবে মন্ত্রীর পক্ষ থেকে পরিবারের স্থায়ী আবাসন বা শিক্ষার দায়িত্ব নেওয়ার যে তথ্য ছড়াচ্ছে, তা সত্য নয়।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নিহতের পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামলার খবর পাওয়ার পরপরই ধর্মমন্ত্রী ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেন।

ঘটনার প্রেক্ষাপট

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা হামলার শিকার হয়। এতে কাফেলার দলনেতা ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হন। এছাড়া এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222