মানিকনগর মাদরাসার মুহতামিম আল্লামা ইসহাক আইসিইউতে, দোয়া কামনা

by hsnalmahmud@gmail.com

রাজধানীর মানিকনগরের জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা ইসহাক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আল্লামা ইসহাক উপমহাদেশের বিশিষ্ট মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর বিশিষ্ট শাগরেদ। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও ইলমে হাদিসের খেদমতে নিয়োজিত রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তাঁর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় দ্বীনি খেদমতে ফিরে আসার তাওফিক দেন—সে জন্য সবার কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222