কলকাতায় হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক::ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরের দিকে নিউ মার্কেট এলাকার ব্যস্ততম ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন) একটি হোটেলে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, নিহত সবাই চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন
banner

প্রাথমিক তথ্যে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে হোটেলের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ভোররাতে হঠাৎ আগুন লাগায় হোটেলের বিভিন্ন কক্ষে ঘুমিয়ে থাকা অতিথিরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ঘন কালো ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলাগুলোতে পৌঁছাতে চরম বেগ পেতে হয়। এই ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে আগুন নেভানোর পাশাপাশি শীতলীকরণ বা কুলিং প্রসেসের কাজ চলছে।

এদিকে গত দুই দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের আরেকটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে গত ১৭ আগস্ট ভোরে বীরভূমের তারাপীঠের হোটেল বিদেশিনীতে ভয়াবহ আগুনে একই পরিবারের পাঁচজনসহ মোট আটজন নিহত হন।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222