দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

by hsnalmahmud@gmail.com

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে জাতীয় সংসদে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে দুপুর ২টার পর সংসদে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমি ঘোষণা করছি যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা-মির্জা রুহুল আমিন, ঠিকানা-গ্রাম: কালিবাড়ী, ডাকঘর: ঠাকুরগাঁও-৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222