পাকিস্তানের ইসলামাবাদের এক সরকারি হাসপাতালে এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার সময় নার্সারিতে ১৬টি শিশু ছিল। তাদের মধ্যে মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, আগুনে ১৪টি শিশু পুড়ে মারা যায়।
উদ্ধারকর্মীরা জানান, হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নার্সারির জানালার কাচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শীতলীকরণের কাজ শুরু করা হয়।
ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা আদালতের নির্দেশে এই পিআইএমএস হাসপাতালেই করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি
