ট্রাক ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ফেলা হচ্ছিল যমুনায়

by hsnalmahmud@gmail.com

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভর্তি একটি ট্রাক আটক করেছে জনতা। বুধবার (২৭ আগষ্ট) দিবাগত মধ্য রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। পরে তা ভূঞাপুর থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ট্রাক ও ওষুধগুলো পুলিশের হেফাজতে রয়েছে। ধারনা হচ্ছে রোগীদের মাঝে বিতরণ না করা ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি পিক-আপে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভূঞাপুরের গোবিন্দাসী যমুনা নদীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে টি-রোড এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পিক-আপটিকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ওষুধসহ ট্রাকটি থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন
banner

পিকআপ চালক আজমত জানান, বস্তাগুলো হাসপাতাল থেকে গোবিন্দাসী নেয়ার জন্য তার পিকআপ ভাড়া করেন বাবুল নামের এক লোক। বস্তায় কি ছিলো তা তিনি জানেন না।

কর্তপক্ষের গাফিলতির কথা স্বীকার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, জনতার হাতে আটক হওয়া পিকআপ ভর্তি ওষুধ ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222