ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, ফুটপাতে হকারি মানুষ সাধে করে না, বরং উপায়ন্ত না পেয়ে বাধ্য হয়ে মানুষ হকারি করা। মানুষ হকারি করাই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। রাষ্ট্র কর্মসংস্থান করতে ব্যর্থ হওয়ার আলামত। রাষ্ট্রের উচিৎ নাগরিকদের জন্য সম্মানজনক কর্মসংস্থান করা। সেটা না করে বাধ্য হয়ে হাকারি করে জীবিকা নির্বাহ করা জনতার উপার্জনের ব্যবস্থা উচ্ছেদ করা রাষ্ট্রের নিপিড়ক চেহারা উম্মোচিত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিস্কার ঘোষণা করছে যে, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান করে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্থ করা যাবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আতিকুর রহমান মুজাহিদ এক বিবৃতিতে এই দাবী জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বলেন, ফুটপাত উদ্ধার করা একটি ভালো কাজ। কিন্তু ফুটপাত দখল হলো কেন সেই প্রশ্ন আগে করা উচিৎ। প্রথমত মানুষের বেকারত্ব তাদেরকে ফুটপাতে নামিয়ে আনে এবং রাজনৈতিক ছত্রছায়ায় ফুটপাত কেন্দ্রিক ব্যবসার বিস্তার ঘটে। যেভাবেই হোক; ফুটপাতের এই ব্যবসার ওপরেই এক একটা পরিবার চলে। তাদের রুটি-রুজির ব্যবস্থা হয়। বাচ্চাদের আহার জোটে। কোন বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো চুড়ান্ত নির্মমতা। সরকারকে বলবো, দ্রুত বিকল্প ব্যবস্থা করুন এবং ফুটপাত উদ্ধার করুন।
