কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

by hsnalmahmud@gmail.com

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জেলা কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত সাংগঠনিক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
banner

ঘোষিত কমিটিতে মাওলানা ইদ্রিস আহমদকে আহ্বায়ক এবং মাওলানা মুফতি আব্দুল জলিলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মাওলানা জাফরুল্লাহকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা ইসমাইল বুখারী, মাওলানা হাসান, মাওলানা নূরুল আমিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবু হানিফ, মাওলানা তৈয়ব, মাওলানা আসহাব উদ্দিন ও মাওলানা বেলাল উদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কক্সবাজার জেলা শাখার কাউন্সিল আয়োজন করবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222