শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

by Fatih Work

টঙ্গী তুরাগ নদের তীরে শুরায়ি নেজামের তত্ত্ববধানে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন
banner

দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন; যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসল্লিরা।

৩ থেকে ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়ে হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222