চরমোনাই মাহফিলে যাচ্ছেন আমিরে মজলিস

by Nur Alam Khan

৩৬নিউজ প্রতিবেদক>>

বরিশালের চরমোনাইয়ে তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিলে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট একাধিক সূত্র ৩৬নিউজকে নিশ্চিত করেছে যে, মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার মাহফিলের দ্বিতীয় দিন অনুষ্ঠিতব্য ওলামা সম্মেলনে বক্তৃতা দেবেন।

এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর তিন দিনব্যাপী ফাল্গুনের এ মাহফিল মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীরের আখেরি বয়ানের মধ্য দিয়ে শেষ হবে এ মাহফিল।

জানা গেছে, চরমোনাই মাদরাসার মূল মাঠসহ মোট ৫টি মাঠে এবারের ফাল্গুনের মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে আগত মুসল্লীদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যাবিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ হাসপাতালের উদ্বোধন করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। হাসপাতালে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরও ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। মাহফিল হাসপাতাল কার্যক্রমে নিয়োজিত রয়েছে ১০টি অ্যাম্বুলেন্স ও ২টি নৌ অ্যাম্বুলেন্স। মাঠে অসুস্থ হয়ে পড়া মুসল্লিদের তাৎক্ষণিক মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছেন বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫টি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত করা হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর স্পেশাল টিম। হারিয়ে যাওয়া ব্যক্তি বা বস্তু খুঁজে পাওয়ার জন্য প্রত্যেক মাঠেই রয়েছে ক্যাম্প। যে কিছু কুড়িয়ে পেলে এখানে জমা দিয়ে দেন আবার কেউ কিছু হারিয়ে ফেললে এখান থেকে খুঁজে নেন।

সারাদেশ থেকে আগতদের খাবারের জন্য সকল মাঠের চারদিকে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থাসহ রয়েছে সহস্রাধিক মানসম্মত টয়লেট, ওজু এবং গোসলের ব্যবস্থাপনা। তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের প্রথমদিন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন সারাদেশ থেকে আগত ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারা দেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়াও মাহফিলে আগত যুবক, শ্রমিকদের নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজন করে বিশেষ মতবিনিময় সভা।

উল্লেখ্য, চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক রহ.। তার ইন্তেকালের পর ১৭৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ.। ২০০৬ সালে তার ইন্তেকালের পর এখন পর্যন্ত আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222