‘গ্যালারিতে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা’

by Fatih Work

রমজান মাসে চলমান চ্যাম্পিয়নস ট্রফি দেখতে আসা দর্শকদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে দুবাই স্টেডিয়ামে রোজাদার দর্শকদের জন্য বিনামূল্যে ইফতারি বক্স বিতরণ করা হবে।

ইসিবি তাদের অফিসিয়াল এক্স (পুর্বে টুইটার) অ্যাকাউন্টে জানায়, রমজানের সঠিক চেতনা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড এবং প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

এছাড়া, রোববার নিউজিল্যান্ড-ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ দুবাই স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো ছাড়াও রমজানের মধ্যে স্টেডিয়ামে ন্যূনতম দুটি এবং সর্বোচ্চ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফি এই বছর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পাকিস্তান আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে।

রমজান মাসের মধ্যে অনুষ্ঠিতব্য এই বিশেষ উদ্যোগে দর্শকদের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা নিশ্চিত হতে যাচ্ছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222