শিশু আছিয়ার মৃত্যুতে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের শোক

by Nur Alam Khan

মাগুরার সেই শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. শহীদুল ইসলাম ফারুকী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আট বছরের শিশুকন্যা আছিয়ার নৃশংস ধর্ষণের শিকার হওয়ার ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। তার সাথে যা হয়েছে তা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। আমাদের সমাজ ও নৈতিকতার অবক্ষয় ও অধ:পতন যে কতটা গভীর হয়েছে তা শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, কয়েক দিন মৃত্যুর সাথে লড়াই করে পাশবিক নির্যাতনের শিকার শিশু আছিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আছিয়ার খুনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার দাবি করছি এবং প্রচলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধন করে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানাচ্ছি। যাতে এমন পাশবিক অপরাধ করার সাহস আর কেউ না করে।

ড. ফারুকী বলেন, প্রকাশ্যে ধর্ষকদের শাস্তি দেওয়া হলে এমন অনেক অপরাধ রোধ করা সম্ভব বলে আমরা মনে করি। ইসলাম এজন্যই এসব অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিধান রেখেছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222