বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ঢাকা মিরপুর-১৩ এ একাধিক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মুহতামিম মুফতী নেয়ামতুল্লাহ কাসেমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পদের নাম এবং যোগ্যতা:
দারুল উলুম ঢাকা মিরপুর-১৩ এই নিয়োগ প্রক্রিয়ায় মুহাদ্দিস, আদীব, নূরানী শিক্ষক, এবং হিফজ শিক্ষকসহ একাধিক পদে শিক্ষক নিয়োগ করতে চায়। নিয়োগের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা সহ বিস্তারিত তথ্য নিম্নরূপ:
মুহাদ্দিস (উলুমুল হাদিস বিভাগ)
- পদের সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: দেশের স্বনামধন্য কোন প্রতিষ্ঠান থেকে উলুমুল হাদিস অধ্যায়ন করতে হবে। সমস্ত শ্রেণিতে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে।
- অভিজ্ঞতা: নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ৩০ বছর।
আদীব (আরবি সাহিত্যের শিক্ষক)
- পদের সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: আধুনিক আরবি, মিডিয়া আরবি, এবং আরবি কথোপকথনে পারদর্শী হতে হবে। সমস্ত শ্রেণিতে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে।
- অভিজ্ঞতা: নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ৩০ বছর।
নূরানী শিক্ষক
- পদের সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: নূরানী ট্রেনিং প্রাপ্ত ক্বারী, মশকে পারদর্শী, হাফেজে কোরআন অগ্রাধিকার।
- অভিজ্ঞতা: নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা।
- বয়স: নূন্যতম ২২ বছর এবং বিবাহিত হতে হবে।
হিফজ শিক্ষক
- পদের সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: হুফফাজের ট্রেনিং প্রাপ্ত, মশকে পারদর্শী, সুরেলা কণ্ঠের অধিকারী।
- অভিজ্ঞতা: নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা।
- বয়স: নূন্যতম ২৫ বছর এবং বিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ই মার্চ ২০২৫ তারিখে সকাল ৯ টায় তাদের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে। প্রার্থীদেরকে নিজে উপস্থিত হয়ে মাদরাসার অফিসে তাদের সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বেতন:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রার্থীদের পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা হবে।
যোগাযোগের ঠিকানা:
মুফতী নেয়ামতুল্লাহ কাসেমী (ভারপ্রাপ্ত মুহতামিম) এর সাথে। যোগাযোগ নম্বর: ০১৯১২১৫২৭৫৯।
এনএ/
