হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে মাঝরাতে এনসিপির বিক্ষোভ

by Fatih Work

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটির ঢাকার নেতাকর্মীরা।

সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়। এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

বিজ্ঞাপন
banner

তারা বলেন, আবদুল হান্নান মাসউদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

নেতারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলা চালানো হয়। হামলায় এসসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন। এর পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222