রুহুল আমিন সাদি >>
পারভেজের বেদনাদায়ক হত্যা নিয়ে এত পাকনামি আলাপ করছেন, অথচ কেউ বলছেন না এজন্য দায়ী গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড কালচার৷ জেনা-ব্যভিচারের অবাধ সুযোগ।
একটা মেয়েকে খুশি করার জন্য আরেকটা যুবকের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলতে হবে, এটা কি নাটক সিনেমায় নেই? উপন্যাসে নেই?
যারা এই নির্মম হত্যাযজ্ঞে জড়িত তাদের যদি জিজ্ঞেস করা যেত, আমি নিশ্চিত অনেকেই বলবে নাটক-সিনেমা থেকে খুনিরা এই কাজের প্রেরণা পেয়েছে ।
নাটক-সিনেমায় অশ্লীলতা বন্ধের কথা বললে অনেকেই হায় হায় করে উঠবেন। প্রগতিশীলতা মারাবেন। কিন্তু ওই প্রগতিশীলতা দ্বারা যখন আপনি বা আপনার সন্তানরা আক্রান্ত হবে তখন বুঝেও লাভ হবে না।
নির্লজ্জ ‘বাবু খাইছো’ কালচার আমাদের সব শেষ করে দিচ্ছে, সবকিছু শেষ করে দেবে।
এক বাবুকে খাওয়ানোর জন্য আরেকজনকে হত্যা করার কালচার থেকে বের হতে না পারলে, এরকম অঘটন ঘটতেই থাকবে৷ আগুন শত্রু-মিত্র চেনে না। সবাইকে জ্বালিয়ে ভষ্ম করে দেয়।
এআইএল/
