নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় শহরের ডিআইটি জামে মসজিদের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী।
সভায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের ৩১৩ সদস্যবিশিষ্ট কমিটি এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ৩০১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। উলামা পরিষদের সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের জিহাদী।

এসময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের জিহাদী, কারিমীয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু সায়েম খালেদ, আলীরটেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর আহবায়ক মুফতী মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, দারুল কোরআন রূপগঞ্জের মুহতামিম মাওলানা বদরুল আলম সিলেটী, শায়খুল হাদীস মুফতী মুসা কাসেমী, ভূইগর কাসিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাঈল আব্বাসী, হাজীপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মুফতী ইমরান হোসাইন, চাষাঢ়া বাগে জান্নাত মাদরাসার মুহতামিম মুফতী আব্দুর রহীম, তালতলা মাদরাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, বন্দর মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবুল কাসেম, ফতুল্লা ইমাম সমাজের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক কাসেমী, বায়তুল হিদায়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, ফতুল্লা উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী ফয়জুল্লাহ, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, সোনারগাঁও লাধুরচর মাদরাসার মুহতামিম মুফতী আবু বকর কাসেমী, মাদরাসাতুশ শরফের মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী, সিরাজুল উলুম আদর্শনগর মাদরাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাদানী একাডেমির পরিচালক মুফতী তানঈম মাদানী প্রমুখ।
এছাড়াও মহানগর ও বিভিন্ন থানাভিত্তিক নেতৃবৃন্দসহ জেলার শীর্ষস্থানীয় আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
এনএ/
