যে কারণে কাবার গিলাফ তিন মিটার ওপরে তোলা হলো

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

হজ মৌসুমের আগমন উপলক্ষে মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা কর্তৃপক্ষ কাবা শরিফের গিলাফ (আবরণ) আগের বছরের মতো এবারও মাটি থেকে তিন মিটার ওপরে তুলে দিয়েছে।

বিজ্ঞাপন
banner

জিও নিউজ সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবার গিলাফ ১৫ জিলহজ পর্যন্ত এই অবস্থানে থাকবে। এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো হজের সময় গিলাফকে যেকোনো সম্ভাব্য ক্ষতি থেকে সুরক্ষিত রাখা।

হারামাইন শরিফাইন প্রশাসন আরও জানায়, অতীতে দেখা গেছে, বহু হাজি গিলাফ ছুঁয়ে দেখার পাশাপাশি গিলাফ থেকে কাপড় কেটে নিয়ে যেতেন ‘বরকত’ হিসেবে, যা গিলাফের ক্ষতির কারণ হতো। এ ধরনের আচরণ রোধ করতেই গিলাফ ওপরে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: জিও নিউজ।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222