ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের জন্য নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা।
গতকাল রোববার (২৫ মে) দুপুরে নরসিংদীর শিক্ষা চত্বরে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী সরকারি কলেজ গেটে অবস্থান করেন। ওই সময় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে হেফাজত নেতকর্মীরা শিক্ষিকার বিচার চেয়ে জেলা প্রশাসক নিকট স্মারকলিপি প্রদান করে।
জেলা হেফাজতের এই বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নাদিরা ইয়াসমিনকে যদি দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করা হয়। তাহলে আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পরবে।
বক্তারা আরও বলেন, কুরআনের আইনবিরোধী কথা বলে এখনো কীভাবে নাদিরা ইয়াসমিন নরসিংদীতে আছে এটি আমাদের ঈমানের প্রশ্ন!
এআইএল/
