জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by Abid vs36

বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের বিশেষ সুযোগ রাখা হয়। এ সময় প্রধানমন্ত্রী জাদুঘরে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতন সেল, সংরক্ষিত নিদর্শন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, আলোকচিত্র ও ঐতিহাসিক দলিল গুরুত্বের সাথে ঘুরে দেখেন। উদ্বোধনের দিন আজ জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নির্ধারিত নিয়মে এটি পরিদর্শনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
banner

কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট কাউন্টারে দীর্ঘ ভিড় এড়াতে ডিজিটাল মাধ্যমে টিকিট কাটার এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঐতিহাসিক এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222