ধর্মপ্রতিমন্ত্রী নিয়োগ নিয়ে হেফাজতের বৈঠক, প্রধানমন্ত্রীর কাছে যাবেন আলেমরা

by hsnalmahmud@gmail.com

চিফ রিপোরর্টার>

ধর্ম মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নিয়োগ নিয়ে তীব্র আপত্তি ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সিদ্ধান্তের যৌক্তিকতা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় চট্টগ্রামের ঐতিহাসিক বাবুনগর মাদরাসায় সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (২৩ আগস্ট) সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ আগস্ট) বৈঠকের বিষয়টি ৩৬ নিউজকে নিশ্চিত করেন পীর সাহেব মধুপুরের ছেলে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ।

বৈঠকে উপস্থিত নেতারা প্রশ্ন তোলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী বহাল থাকা সত্ত্বেও নতুন করে প্রতিমন্ত্রী নিয়োগের প্রয়োজন কেন পড়ল। পাশাপাশি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও ধর্মীয় ভাবাদর্শ এবং বিভিন্ন বক্তব্য নিয়ে সভায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হয়নি। সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং নায়েবে আমীর মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধি দল দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পূর্বে হেফাজতে ইসলাম বা কোনো মাদ্রাসার কোনো প্রতিনিধি যেন সদ্য নিয়োগপ্রাপ্ত ধর্মপ্রতিমন্ত্রীর সাথে কোনো বৈঠকে অংশ না নেন, সে বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

জরুরি এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াকুব উসমানি, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ ও মাওলানা নুরুল হকসহ অন্যান্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222