দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এখন পর্যন্ত মারা যাওয়া ৮২৫ জনের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩০ জন মারা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০৫টি শিশু। সংক্রমণ ও উপসর্গ বৃদ্ধির কারণে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন ডেডিকেটেড হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের নানা উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা সেবা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে শিশুদের টিকা কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222